,

দিহানের সহযোগীদের নাম-পরিচয় প্রকাশের দাবিতে প্রতিবাদ সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে ‘ও লেভেল’-এ পড়ুয়া শিক্ষার্থী আনুশকাকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগে দায়ের করা মামলার দ্রুত বিচারসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মাস্টারমাইন্ড স্কুলের বাইরের রাস্তায় এই সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ মহিলা পরিষদ, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও হত্যার শিকার আনুশকার সহপাঠীরা। এসময় দিহানের সহযোগীদের নাম-পরিচয় প্রকাশ করার দাবিও জানানো হয়।

আনুশকার সহপাঠীরা বলেন, ‘আমরা একটি সুষ্ঠু ডিএনএ টেস্ট দেখতে চাই। এ ঘটনায় বাইরে থেকে যেন কোনো রকম চাপ সৃষ্টি করা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

শিক্ষার্থীরা স্লোগানে বলেন, ‘আমরা বিচার দেখতে চাই। ইতোমধ্যে নানা চাপের আলামত দেখা যাচ্ছে, সেসব যাতে না প্রভাব ফেলে সেদিকে সতর্ক থাকতে হবে।’

আনুশকার বাবা আল আমিন আহমেদ বলেন, ‘ধর্ষণে সহযোগীদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য