,

করোনায় দেশে মৃত্যু আরও ১৬ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের এ সংখ্যা দাঁড়াল।

আর দেশে করোনা রোগীর সংখ্যা সোয়া পাঁচ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় আরও ৮১৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে মোট সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর গত ২০ ডিসেম্বর করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই একদিনে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়।

আর দেশে প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। দেশে ৩০ জুন একদিনে সর্বাোচ্চ ৬৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের