শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের সাজা বহাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতার অপব্যবহার ও বলপ্রয়োগের দোষী সাব্যস্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক জিউন-হাইয়ের ২০ বছরের কারাদণ্ডের সাজা বহাল রেখেছেন সুপ্রিমকোর্ট।

গত বছরের জুলাইয়ে তাকে ৩০ বছরের সাজা দিয়েছিলেন আদালত। বৃহস্পতিবারের রায়ে সেই মেয়াদ কমিয়ে ২০ বছর করা হয়। তবে তার সাজা কমানোর বিরুদ্ধে আপিল করার চেষ্টা করছেন কৌঁসুলিরা।

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ককে দুর্নীতির দায়ে ২০১৭ সালে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন পার্ক। এর পর থেকেই তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে।

বন্ধু চোই সুন-সিল পার্কের সঙ্গে সম্পর্কের সুবাদে অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে সাড়ে ৬৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠে।

ওই অর্থ সন্দেহভাজন একটি ফাউন্ডেশনের নামে নেওয়া হয়। অভিযোগে বলা হয়, পার্ক এসব ফান্ড থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

অভিশংসনের শিকার হওয়া প্রথম গণতান্ত্রিক নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন পার্ক।

বৃহস্পতিবারের রায়ে আদালত তার ১৮ বিলিয়ন ওয়ান জরিমানার সাজাও বহাল রেখেছে। আর এটিই এ মামলার চূড়ান্ত রায় বলে খবরে জানিয়েছে।

সূত্র ; যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ