,

শৈলকুপায় প্রার্থীর ভাই খুনের ৩ ঘণ্টা পর আরেক প্রার্থী খুন

news-image

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার কুমার নদের দেবতলার ঘাট থেকে পুলিশ আলমগীর খান বাবু (৬০) নামের ওই প্রার্থীর মৃতদেহ উদ্ধার করে।

এর ঘণ্টা তিনেক আগে বুধবার রাত ৯টার দিকে নির্বাচনী দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুন হন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই ও ১৩ নম্বর উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বল্টু (৫০)।

মৃতদেহ উদ্ধার হওয়া বাবু পৌর এলাকার কবিরপুরের প্রয়াত জালাল উদ্দিন খানের ছেলে। তিনি পাঞ্জাবি মার্কা নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান জানান, পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মৃতদেহ কুমার নদ থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত না করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য