,

টেকনাফে রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়লো ৫ শতাধিক ঘর

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ শতাধিক বাড়ি ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানাতে পারেননি অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার।

সামছু-দৌজা বলেন, বৃহস্পতিবার ভোররাত ৩টায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আকস্মিক আগুন লেগে যায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে ক্যাম্পটির অন্তত ৫ শতাধিক রোহিঙ্গা বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানতে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য