,

ভাইয়ের নির্বাচনী প্রচারে গিয়ে আ’লীগ নেতা খুন

news-image

শৈলকুপা প্রতিনিধি : ভোট চাইতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু (৫০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার কবিরপুরের ভূইমালী পাড়ায় এ ঘটনা ঘটে।

বল্টু ১৩ নং উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

এলাকাবাসী জানায়, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন বল্টু পৌর এলাকার কবিরপুরের ভূইমালী পাড়ায় নির্বাচনী প্রচারণা চালাতে যান। এ সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জাবী মার্কার আলমগীর হোসেন বাবুর সমর্থকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলায় বল্টুর ভাই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনও আহত হন। গুরুতর আহত বল্টুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম জানান, লিয়াকত হোসেন ও তার ভাই শওকত হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতা।

শৈলকুপা থানার সেকেন্ড অফিসার আমিরুজ্জামান বলেন, ‘ভোট চাওয়াকে কেন্দ্র করে বল্টু নামের এক আওয়ামী লীগ নেতা ছুরিকাঘাতে খুন হয়েছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য