,

মাইক পম্পেওর বক্তব্যে বাংলাদেশের কড়া প্রতিবাদ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতির যে অভিযোগ করেছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য।’

আল কায়দা নিয়ে মাইক পম্পেওর সাম্প্রতিক একটি বক্তব্যে বাংলাদেশকে জড়ানোর বিষয়টি নজরে আসার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়। তিনি উল্লেখ করেছিলেন, বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ও মিথ্যাচার বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে আল কায়েদার উপস্থিতির কোনো প্রমাণ নেই।’

বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি মেনে চলে এবং এমন ভয়াবহ বিপদ মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সন্ত্রাস মোকাবেলায় আমাদের অতীত রেকর্ড বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। সন্ত্রাসবাদ মোকাবেলার প্রতিশ্রুতির অংশ হিসেবে এক্ষেত্রে বিশ্বব্যাপী ১৪টি কনভেনশনের প্রত্যেকটিতে আমাদের অংশগ্রহণ রয়েছে এবং সন্ত্রাসবাদবিরোধী আন্তর্জাতিক পদক্ষেপে আমরা সক্রিয়ভাবে যুক্ত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আল কায়েদার কার্যক্রম পরিচালনার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে উল্লেখ করা ভিত্তিহীন ও প্রমাণিত নয়। এ ধরনের দাবি প্রমাণিত হলে তা মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। তবে জল্পনার ওপর ভিত্তি করে এ ধরনের বক্তব্য দেওয়া হলে বাংলাদেশ এটাকে দুর্ভাগ্যজনক হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে এমন সময়ে যখন দু’টি বন্ধু দেশ পারস্পরিক মূল্যবোধ, শান্তি ও অভিন্ন লক্ষ্যের েওপর ভিত্তি করে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য