,

ভারি তুষারপাতের মধ্যেই বরফ নিয়ে খেলায় মত্ত মাদ্রিদবাসী

news-image

অনলাইন ডেস্ক : বহু বছর পর, স্পেনের রাজধানী ঢাকা পড়ল বরফের আস্তরণে। কদিন আগেই মাদ্রিদে হওয়া ভয়াবহ তুষার ঝড়, ফিলোমেনার শ্বেত শুভ্র আচ্ছাদন দেখতে পাওয়া গেল। ইতিমধ্যে সেই তুষারপাতের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা না করে, দিব্য স্নো বল ছোড়াছুড়ি করছেন মাদ্রিদবাসী, দেখে মুগ্ধ নেটিজেনরা। ফিলোমেনার প্রকোপ এ ট্রেন স্টেশনে, বিমানবন্দরে এবং অনেক গাড়ি নিয়ে আটকে পড়ে যান বরফের মধ্যে। গত এক দশকে, এই রকমের ঝড়ের মুখোমুখি হয়নি স্পেন। যার জন্য স্প্যানিশ মিলিটারির উদ্ধার টিম বরফে ফেঁসে থাকা সাধারণ মানুষকে বাঁচাতে নেমে পড়ে রাস্তায়।

বিপদেও মাদ্রিদের কিছু কম বয়সী স্প্যানিশ ছেলে-মেয়েরা, বরফের ময়দানে স্নো বল ছোঁড়াছুড়ি করে খেলা শুরু করে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও দেখে কে বলবে ফিলোমেনার তুষারপাত স্প্যানিশ ক্যাপিটালকে জবুথবু করেছে?

এই মৌসুমে, হাতে হাতে ছোটো বড় স্নো বল নিয়ে একে অপরের দিকে খেলার ছলে ছুঁড়ে মারছে মাদ্রিদের তরুণ-তরুণীরা। কেউ কেউ হাতে ডাস্টবিন আর কাঠের আসবাব পত্র নিয়েও যোগদান করেছে এই খেলায়। যদিও পরে এই খেলার ইতি ঘটল মিলিটারির উদ্ধার টিম এসে হাজির হওয়ায়। ১৯৮০ সালের পরে বোধহয় এতো ভয়ানক কোনও ঝড়ের মুখ দেখল স্পেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য