,

বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিল: তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে ও ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এ মন্তব্য তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক।

এ সময় ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শিল্পী ও কুশলীদের আন্তরিক অভিনন্দন জানান ও তাদের অংশগ্রহণের সর্বোচ্চ সাফল্য কামনা করে ড. হাছান বলেন, তথ্য মন্ত্রণালয় সবসময় তাদের সঙ্গে রয়েছে।

ঠিক এক বছর আগে ২০২০ সালের ১৪ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে তার ও ভারতের তথ্যমন্ত্রী প্রকাশ জাভাদকারের উপস্থিতিতে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণের চুক্তি স্বাক্ষরের কথাও স্মরণ করেন তথ্যমন্ত্রী।

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং উপদেষ্টা ড. গওহর রিজভী তাদের বক্তব্যে এ চলচ্চিত্রকে দেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও চলচ্চিত্রটিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের চরিত্র রূপায়ণকারী শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় শিল্পী ও কুশলীদের প্রাণবন্ত অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি একটি ঘরোয়া আসরে পরিণত হয়।

বঙ্গবন্ধুর পিতার চরিত্র চিত্রণকারীদ্বয় চঞ্চল চৌধুরী (৪৫-৬৫) ও খায়রুল আলম সবুজ (৬৫-৯৪), বঙ্গবন্ধুর মাতার চরিত্রে অভিনয়কারীদ্বয় সংগীতা চৌধুরী (৩৩-৫৫) ও দিলারা জামান (৬০-৭৪), বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কৈশোর চরিত্রে অভিনয়শিল্পী যথাক্রমে দিব্য জ্যোতি ও প্রার্থনা ফারদিন দিঘী, শেখ জামাল ও শেখ রেহানার কৈশোর চরিত্রে অভিনয়কারী শরীফ সিরাজ ও সাবিলা নূর, মওলানা ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়কারী রাইসুল ইসলাম আসাদ ও তৌকীর আহমেদ তাদের অনুভূতি জানান।

তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান— এই চারনেতার চরিত্রচিত্রণকারী যথাক্রমে ফেরদৌস, সায়েম সামাদ, খলিলুর রহমান ও সমু চৌধুরী, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তোফায়েল আহমেদের চরিত্রে অভিনয়কারী তুষার খান ও সাব্বির আহমেদ, শেখ ফজলুল হক মণি ও অলি আহাদের চরিত্রে অভিনয়কারী মোস্তাফিজুর নূর ইমরান ও সাদমান প্রত্যয়, রমা, মাঝি ও শামসুল হকের চরিত্রে অভিনয়কারী যথাক্রমে শাইখ খান, নরেশ ভুঁইয়া ও সিয়াম আহমেদ এবং খন্দকার মোশতাকের চরিত্র রূপায়ণকারী ফজলুর রহমান বাবু এ আসরে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, উপসচিব সাইফুল ইসলাম, মন্ত্রীর দপ্তরের পরিচালক-জনসংযোগ মীর আকরাম ইউ আহম্মদ, ‘বঙ্গবন্ধু’ চলচিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী, সহকারী পরিচালক ও ভাষা বিশেষজ্ঞ বাহার উদ্দিন খেলন, দুই সহকারী পরিচালক আরিফ সিদ্দিক ও অর্ণব প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র : দেশ রূপান্তর

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য