,

গুলশানে দুবাই ভিসা সেন্টারে এসি বিস্ফোরনে নিহত ১

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) ভিসা প্রসেসিং সেন্টারে বিকট শব্দে এসি বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন।

বুধবার দুপুরে গুলশান-২ এর ২৩ নম্বর রোডের এম্পোরি ফাইন্যান্সিয়াল সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দফতর জানিয়েছে, এসি বিস্ফোরণের খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠিয়েছে। তবে কীভাবে এ বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

গুলশানের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য