,

ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির (আহ্বায়ক) মোঃ জিল্লুর রহমান ১৩-০১-২০২১ইং তারিখে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া পৌরসভা বিএনপি‘র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ জসিম উদ্দিন রিপনকে (আহ্বায়ক) ও মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব করে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মোঃ সেলিম ভূইয়াকে (আহ্বায়ক) ও মোঃ আক্তার খাঁনকে সদস্য সচিব করে আখাউড়া পৌর বিএনপির ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির (আহ্বায়ক) জসিম উদ্দিন রিপন ছাত্র জীবনে জেলা ছাত্রদলের সদস্য পরে জেলা বিএনপির দুই বারের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির কোষাদক্ষ্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি পৌর শহরের ৮নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা। অন্য দিকে সদস্য সচিব মিজানুর রহমান মিজান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পৌর শহরের ৩নং ওয়ার্ড ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

এছাড়া আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সেলিম ভূইয়া আখাউড়া উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। আখাউড়া পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আক্তার খাঁন উপজেলার শ্রমিক দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পৌর এলাকার দেবগ্রাম এলাকার বাসিন্দা।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য