,

ব্রাহ্মণবাড়িয়ায় নানা জাতের পাখির জমজমাট  হাট 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি হচ্ছে নানান জাতের রং-বেরঙের পাখি। দিনদিন জমজমাট হচ্ছে পাখির হাট। দেশের বিভিন্নস্থান থেকে শতাধিক প্রজাতির পাখি নিয়ে বিক্রেতারা ছুটে আসেন এই হাটে। প্রথমে সৌখিন মানুষের চাহিদা পূরণে কয়েকজন কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করলেও এখন বিক্রি হচ্ছে নানান জাতের পাখি। এর মধ্যে রয়েছে ঘিরিবাজ, বাজিকর, হোয়াইট কিং, বোম্বাই কবুতর, কালদুম, হারবার্ড, জ্যাকোবিন, অষ্ট্রেলিয়ান ঘুঘু। তবে বিক্রেতারা বলছেন, স্থায়ী জায়গার অভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাখি কেনায় তরুণদের সংখ্যাই বেশি। প্রতিহাটে দেড় থেকে দুই লাখ টাকার পাখি বিক্রি হয়। পাখি ক্রেতা সবুজ ও মহসিন ভূইয়া জানান, শখের বসে পালন পরি, যার জন্য বাজারে এসে যেটা পছন্দ হয় সেটাই কিনে থাকি। বাজারে ১০-১৫ হাজার টাকা দামের কবুতর আছে, আবার ১ হাজার-১২শ’ টাকা দামেরও আছে।
পাখি ব্রিক্রেতা শাজালাল ও শাসমু মিয়া জানান, বাজারের স্থায়ী কোন জায়গা আমাদেরকে দিচ্ছে না পৌরসভা। অস্থায়ীভাবে আজকে এখানে তো কালকে ওখানে- এইভাবেই চলছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির বলেন, আমরা যদি ভবিষ্যতে কোন জায়গা দিতে পারি, তাহলে সেখানে তাদেরকে ব্যবস্থা করে দিব।
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণি সম্পদ কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান বলেন, পাখি পালনে ফলে নতুন প্রজন্মের যুবসমাজ বিভিন্ন  অসামাজিক কাজ ও মোবাইল আসক্তি  রক্ষা পাচ্ছে বলে মন্তব্য করলেন প্রাণী সম্পদ কর্মকর্তা। মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়তো, সেখানে এটা একটা শখ হিসেবে ওই সময়টা আর নষ্ট হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য