,

সন্ত্রাসীদের মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারতের পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের পুলিশ প্রধানের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সংলাপে উভয় পক্ষই দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের মোকাবেলায় দু’দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের সুনির্দিষ্ট কৌশল নির্ধারণে সম্মত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দু’দেশের পুলিশ প্রধানদের মধ্যে এ ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়বে বলে মনে করছে উভয় দেশ।

বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাস, জাল নোট চোরাচালান, অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দু’দেশের পলাতক সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করে তাদেরকে ধরতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় উভয় পক্ষই বিদ্রোহীদের বিরুদ্ধে একে অপরের চলমান পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একে অপরকে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়। এসব অপরাধ নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দু’পক্ষ। বৈঠকে দু’দেশের পুলিশ প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য