,

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (প্যারেড) অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে বাংলাদেশের ১২২ জন গর্বিত সেনার দল বিশেষ আইএএফ সি-১৭ প্লেনে ভারতের উদ্দেশে রওনা হয়েছে। দলটি আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১০টা ৫৩ মিনিটে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, ভারতের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লির রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্ণ হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার ও নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে, এখন তারা গর্বের সঙ্গে রাজপথে একসঙ্গে মার্চ করবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায়বিচার এবং তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনারা রয়েছেন।

বাংলাদেশ কন্টিনজেন্টের বেশিরভাগ সৈন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিক দক্ষ ইউনিট থেকে আগত, যার মধ্যে রয়েছে ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ ও ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ১, ২ ও ৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জনের অনন্য সম্মানে ভূষিত।

এ কুচকাওয়াজ আগামী ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরে আসবেন। এই কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বলে সকলে আশাবাদী।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা