,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকের লাশ নিয়ে হাসপাতালে গেলেন প্রেমিকা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রেমিকার বাসায় গিয়ে অন্তর (২০) নামের এক প্রেমিক ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে বলে জানিয়েছে প্রেমিকা। পরে প্রেমিকের লাশ নিয়ে হাসপাতালে গেলেন প্রেমিকা জিয়াসমিন। মঙ্গলবার রাতে শহ‌রের (উ:) কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রেমিকা জিয়াসমিনক(২৪)কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃত প্রেমিক অন্তর শহরের কলেজপাড়া  এলাকার কামাল চৌধুরীর ছে‌লে বলে জানিয়েছে স্হানীয়রা।স্হানীয়রা আরোও জানায়, প্রায় ৬মাস আগে জিয়াসমিনের সাথে তার আগের স্বামীর ডিভোর্স হয়। তারপর অন্তর চৌধুরীর সঙ্গে জিয়াসমিনের প্রেমের সম্পর্ক হয়। অন্তর চৌধুরী প্রায়ই প্রেমিকা জিয়াসমিনের  বাসায় আসা-যাওয়া করতো।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য