,

ঝড় তুলেছে পরীমনির ‘হট ছবি’

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরী। তার সুঠাম দেহ সবাইকে আকর্ষণ করে। তাকে নিয়ে যত আলোচনা-সমালোচনা। তার ‘বিশ্বসুন্দরী’ সিনেমা মুক্তির পরে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। পর্দায় তো বটেই, সোশ্যাল মিডিয়ায়ও যথেষ্ট সক্রিয় এই নায়িকা। নিয়মিতই নিজের আপডেট দিয়ে ভক্তদের খবরা-খবর জানান সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে পোস্ট করেন বিভিন্ন আবেদনময়ী ছবিও।

সম্প্রতি পরীমনি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে তিনি বোল্ড অবতারে হাজির হয়েছেন। আবেদনময়ী এ ছবিতে তার উন্মুক্ত বক্ষ বিভাজিকা যেন আগুন ঝরাচ্ছে।

পরীর এই আবেদনময়ী ছবিতে কুপোকাত তার ভক্তরা। ১ লাখ ৪ হাজারের বেশি রিএকশন এসেছে ছবিটিতে। সেই সঙ্গে ১৬ হাজারের বেশি মন্তব্য। পরীর সেই সেলফি ভক্তদের মনে কেমন ঝড় তুলেছে, তা আর বাড়িয়ে বলার প্রয়োজন নেই।

ছবিটির ক্যাপশনে মার্কিন লেখক স্কট ফিতজারাল্ডের একটি উক্তি লিখেছেন। যেটার মানে দাঁড়ায়- ‘প্রথমে তুমি একটি পানীয় (মদ) গ্রহণ করো, তারপর সেই পানীয় আরেকটি পানীয় গ্রহণ করবে, এবং তারপর সেই পানীয় তোমাকে গ্রহণ করে ফেলবে’।

বর্তমানে পরীমনির ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ৯০ লাখের বেশি। সেই পেজ থেকে ছবিটি প্রকাশের পর এ পর্যন্ত লাখ খানেকেরও বেশি লাইক পড়েছে। অন্যদিকে, পরীর ফেসবুক আইডিতে ফলোয়ার সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি। সেখানে ছবিটিতে আট হাজারের বেশি লাইক পেরিয়ে গেছে।

পরীমনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এরকম খোলামেলা ছবি পোস্ট করেন। যতই তার কমেন্টসে সবাই বাজে কথা লিখুক, তাতে পরীমনির কিছু যায় আসে না। কাজেই এর পরের ছবিতে নায়িকা নিজেকে কীভাবে মেলে ধরবেন, তার জন্য অপেক্ষায় পরীভক্তরা।

চলচ্চিত্রে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল পরীর।

প্রসঙ্গত, পরীমনিকে সর্বশেষ ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘স্ফুলিঙ্গ’ ও ‘প্রীতিলতা’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য