,

সাগরপাড়ে অভিনেত্রী শর্মার শাড়ির ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের নতুন নায়িকা আদা শর্মা। আলোচনায় থাকতে তার ভালো লাগে। তাই মনে যা চায় সব সময় কোনো ভয় না পেয়ে তাই করেন।

গতকাল সোমবার সাত-সকালে যখন ঘুম ভাঙতে চায় না অধিকাংশ কর্মজীবী মানুষের, তখন শাড়ি পরেই এক্সারসাইজ করতে সমুদ্র সৈকতে পৌঁছে গেলেন অভিনেত্রী আদা শর্মা। ২৮ বছরের আদার সুপারহট অবতার দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু অভিনেত্রী যে এভাবেও সকলের নজর কাড়তে পারেন, সেটা দেখেই গতকাল বহু মানুষ থ হয়ে গিয়েছিলেন।

গতকাল যখন বিরাট-অনুষ্কার মেয়ে হওয়ার খবরে সোশ্যাল মিডিয়া গমগম করছিল, সেই সময়েই অন্যদিকে আদা শর্মার ভিডিও নিয়েও তুমুল চর্চা চলছিল। যে ভিডিও দেখে একেবারে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। এত সাবলীল! এত ফ্লেক্সিবল! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সমুদ্রের ধারে পাখির কিচিরমিচির শব্দ। ঢেউ ভাঙার আওয়াজ। এমন মনোরম পরিবেশে পর পর চারবার ডিগবাজি খেলেন আদা। সৈকতের নরম বালিতে একটুও পা কাঁপেনি তাঁর। শেষে হাত ছড়িয়ে পৌঁছে গেলেন ঢেউয়ের কাছে। তাঁর পরনে ছিল শাড়ি! আর এখানেই সকলের দৃষ্টি আটকে গেছে। শাড়ি পরে জিমন্যাস্টিক! কিছুটা ভ্যাবাচ্যাকাও খেয়ে গেছেন নেটবাসী।

হালকা গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। সেটাই মারাঠি স্টাইলে পরা। গুটিয়ে হাঁটুর নীচ পর্যন্ত শাড়ি পরেছেন। কোমরে টাইট করে বেঁধে রেখেছেন কাপড়। স্লিভলেস ব্লাউজ। শক্ত করে বেঁধেছেন চুল। যাতে মুখের সামনে না এসে পড়ে। হাসিমুখেই জিমন্যাস্টিক করছেন তিনি।

এর আগে দিল্লির ফিটনেস মডেল পারুল আরোরার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তিনিও শাড়ি পরেই জিমন্যাস্টিক করেছিলেন। তাঁর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছিলেন নেটবাসী। আদা শর্মা ভিডিওর সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন #শাড়িনটসরি! একুশ শতকে শাড়ি পরার কথা শুনলেই যেসব ভারতীয় তরুণীদের ভ্রু কুঁচকে যায়, তাঁদের কাছের আদা শর্মা, পারুল আরোরা অন্যতম অনুপ্রেরণা হতে পারে বলে ধারণা বহু মানুষের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য