,

কমলা হ্যারিসে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর কয়েকদিন পরেই জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন এই ভারতীয় বংশোদ্ভূত।

কমলা হ্যারিসের এই কৃতিত্বে আনন্দে আত্মহারা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি আমেরিকার হবু ভাইস প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে ভোগ ম্যাগাজিনের এক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, ‘ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অ্যান্ড দ্য নিউ আমেরিকা’।

প্রিয়াঙ্কা আরও লেখেন, ‘এই সপ্তাহে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তার ১০ দিনের মাথাতেই কমলা হ্যারিসের মতো একজন নেত্রীকে দেখতে পাবেন মার্কিনীরা। একজন নারী। হ্যাঁ, একজন ভারতীয় বংশোদ্ভূত, একজন কৃষাঙ্গ নারীও।

তিনি আরও লেখেন, একজন নারী যার মা-বাবা দুজনেই আমেরিকার বাইরে অন্য দেশে জন্মগ্রহণ করেছেন। ভারতের মতো একটা দেশে যেখানে বহু নেত্রীরা রাজনৈতিক ময়দানে নিজেদের স্বাক্ষর রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের সরকারে সেরকমই এক ভারতীয় বংশোদ্ভূত নারী প্রথমবারের জন্য পা রাখতে যাচ্ছেন যা অবিশ্বাস্য! এই প্রথম হতে পারে, কিন্তু আশা করব যেন শেষবারের জন্য না হয়।’

প্রিয়াঙ্কার এমন মন্তব্যের পর জল্পনা শুরু হয়; তবে কি অদূর ভবিষ্যতে রাজনীতির ময়দানে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য