,

কমল স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে কয়েকদিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম। ভরিতে দাম কমেছে প্রায় দুই হাজার টাকা। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

নতুন দর কার্যকর হবে বুধবার থেকে। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত থাকবে রূপার দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসার অচল অবস্থা কাটাতে এবং ভোক্তাদের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হলো। এতে বলা হয়, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে বিক্রি হবে ৭২ হাজার ৬৬৬ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা, যা আগে ছিল ৭১ হাজার ৫০০ টাকা।

নতুন ঘোষণা অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকা, যা আগে ছিল ৬২ হাজার ৭৫২ টাকা। এছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির নতুন দর নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪৪৬টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৫২ হাজার ৪৩০ টাকা।

কয়েক দফা স্বর্ণের দাম বাড়া-কমার ঘটনায় সর্বশেষ গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে বাড়ে এক হাজার ৯৮৩ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য