,

বিয়ে নিয়ে হাবিব যা বললেন

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ নিজেই তার ফেসবুকে আজ মঙ্গলবার বিয়ের খবরটি জানিয়েছেন। পাত্রী আফসানা চৌধুরী শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী, মিডিয়াতেও টুকটাক কাজ করছেন। তবে কবে তারা বিয়ে করেছেন বা দু’জনার পরিচয় কীভাবে- এ বিষয়ে এখনো নিরব রয়েছেন এই সংগীতশিল্পী।

এ বিষয়ে জানতে হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আফসানা চৌধুরী শিফার সঙ্গে তার পরিচয় প্রায় ৮ মাস আগে। আর তারা বিয়ে করেছেন মাস তিনেক হলো। তবে বিয়ের তারিখটি স্পষ্ট করতে আগ্রহী নন এই সংগীত তারকা।

তিনি আরও জানান, শিফার পরিবার ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। হাবিবের গ্রামের বাড়ির পাশের উপজেলা দোহারে।

হাবিবের ভাষ্য, ‘দেখুন বিষয়টি একেবারেই ব্যক্তিগত। তাই আমি এই বিষয়গুলো মিডিয়ায় শেয়ার করতে চাই না। শিফাও তেমনটা চেয়েছে। আবার এটাকে লুকিয়ে রাখারও কিছু নেই। সংসার তো সত্য ও সুন্দর বিষয়। সেই ভাবনা থেকেই ফেসবুকে বিয়ের খবরটি জানালাম। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি হোক, সেটি আমরা চাই না।’

হাবিব আরও বলেন, ‘অনেকটা হুট করেই আমাদের পরিচয়, ঢাকাতেই। পরিচয়ের কিছুদিন পর আমরা অনুভব করি সংসার পাতার কথা। এরপর জানতে পারি আমরা দু’জন একই অঞ্চলের মানুষ! যদিও প্রেম বা বিয়ের পেছনে এটা কোনো কাজে আসেনি। এরপর বিষয়টি দুই পরিবারকে জানানো হয়। পারিবারিকভাবেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

একেবারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে জানিয়ে হাবিব বলেন, ‘আগেও বলেছি, বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা ছিল না আমার। জন্ম-মৃত্যু ও বিয়ে তো উপরওয়ালা থেকে নির্ধারিত। তা না হলে, শিফার সঙ্গে আমার পরিচয়ই হতো না। আমার একমাত্র সন্তান আলীম ওয়াহিদও বড় হচ্ছে। ওর সোশ্যাল সিকিউরিটির বিষয়টাও দেখতে হবে। এসব মিলিয়ে বিয়ের বিষয়টি নিয়ে আমি এ পর্যন্ত কোথাও কমেন্ট করিনি, করার ইচ্ছেও নেই। যেটুকু জানানোর, তা ফেসবুকে জানিয়েছি।’

আফসানা চৌধুরী শিফা মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন। আপনার সঙ্গে কি তার পরিচয় কোনো গানের শুটিংয়ে?

উত্তরে হাবিব বললেন, ‘না, সে আমার কোনো গানের মডেল হয়নি। আমাদের পরিচয় একেবারেই চলতি পথে, হুট করে। মিডিয়ার সঙ্গে ওর সংযোগ একেবারেই অল্প। যতটুকু আছে তা শুধুই শখের বশে।’

সবশেষে হাবিব তার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বিষয়টি নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য বা সংবাদ না করার জন্যও সবাইকে অনুরোধ করেছেন এই সংগীতশিল্পী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য