,

বাইডেনের শপথ অনুষ্ঠানে ইভাঙ্কা ট্রাম্প যাবেন?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছেন যে, তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না। তবে তার মেয়ে এবং উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প নাকি আগামী সপ্তাহের ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খবর মিররের।

গত সপ্তাহে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সমর্থকদের তাণ্ডব চালানোর থেকেই হোয়াইট হাউজে নিজেকে ‘অনেকটা বন্দি’ করে রেখেছেন ট্রাম্প। তবে মেয়ের এমন সিদ্ধান্তে ট্রাম্প নড়েচড়ে বসেছেন বলে জানা গেছে।

ডেমোক্রেট নেতা বাইডেন আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। কিন্তু রীতি ভেঙে সেই শপথ অনুষ্ঠানে যোগ না দেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউজের একটি সূত্র জানিয়েছে, ‘ভবিষ্যতে সমর্থন’ পেতে শপথ অনুষ্ঠানে হাজির হওয়ার ব্যাপারে আশাবাদী ইভাঙ্কা।

৭৪ বছর বয়সী ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩৯ বছর বয়সী ইভাঙ্কা। বুধবার (৮ জানুয়ারি) ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের সরে যাওয়ার ব্যাপারে তার বাবাকে বোঝানোর ব্যাপারেও নাকি ইভাঙ্কার হাত রয়েছে বলে জানা গেছে।

সূত্রটির বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, নিজের সম্ভাবনাময় রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়া নিয়ে উদ্বিগ্ন ইভাঙ্কা। তাই নিজের সুনাম রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করছেন তিনি। যদিও মেয়ের এমন সিদ্ধান্তে ট্রাম্প বেজায় চটেছেন।

এমনকি পরিবারকে তার সঙ্গে থাকারও আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আর ইভাঙ্কার এই সিদ্ধান্তকে একটি ‘অপমান’ হিসেবেও বর্ণনা করেছেন তিনি। এটা ইভাঙ্কার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলেও নাকি ট্রাম্প মন্তব্য করেছেন বলে জানিয়েছে সূত্রটি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের