,

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ৩

news-image

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি সদর উপজেলার কুতুবছড়িতে একটি বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ট্রাকের চালক চট্টগ্রামের চকরিয়ার আরাফাত হোসেন (৪৫) ও সিরাজগঞ্জের রায়পুরের জহিরুল ইসলাম (৪৭)।

মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কুতুবছড়ি বাজারের ব্যবসায়ী সুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে বাজারের সবাই দৌড়ে গিয়ে দেখি, পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। একটু পর সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তিনটি লাশ উদ্ধার করতে দেখা যায়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সকালে পাথরবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ অতিক্রম করার সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি খালে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল চালু করার কাজ চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য