,

এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রীর মায়ের রিট

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর দারুস সালাম টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় অভিনেত্রী আয়েশা আক্তার আশার মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন তার মা পারভীন আক্তার। আশার মৃত্যুর ঘটনায় নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে তিনি গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিট করেন।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী আনিচুর রহমান।

রিট করার বিষয়টি জানিয়ে আজ সোমবার আইনজীবী আনিচুর রহমান জানান, ওই দুর্ঘটনার জন্য কারা দায়ী, তা নিরূপণে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। এ ছাড়া আশার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে ওই রিটে।

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়তেন আশা।

এর আগে ৩ জানুয়ারি রাত ২টার দিকে দারুস সালাম টেকনিক্যাল মোড়ে একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আশা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরের দিন আশার বাবা আবু কালাম বাদী হয়ে মোটরসাইকেলের চালক শামীম আহমেদকে আসামি করে দারুস সালাম থানায় মামলা করেন।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সোহান আহমেদ জানান, শামীম আহমেদ আশার পূর্বপরিচিত। সেদিন তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য