,

চাচা ট্রাম্পকে নিয়ে ভাতিজির বিস্ফোরক মন্তব্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সমর্থকদের উসকানি দিয়ে ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ও বহির্বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সমালোচকদের তালিকায় এবার যোগ হলেন খোদ ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প।

সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চাচাকে ভারসাম্যহীন উল্লেখ করে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেন ম্যারি।

তিনি বলেন, নির্বাচনে হেরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন। মার্কিন গণতন্ত্রের জন্য ক্ষতিকর আর কিছু করার আগেই তাকে অভিশংসন করে ক্ষমতা থেকে সরানো উচিত। আর এ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ম্যারি।

ম্যারি ট্রাম্প বলেন, বুধবারের ঘটনায় আমি ব্যথিত। এখন কথা বলার সময় না। এখন দ্রুত কাজ করার সময়। আমার বিশ্বাস ২৫তম সংবিধান সংশোধন আনা হবে। তবে আমি মনে করি, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এটি করবেন না। কারণ, এ গ্রহের সবচেয়ে বড় কাপুরুষ হলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য