,

ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালি দলকে বেনাপোলে সংবর্ধনা

news-image

অনলাইন ডেস্ক ; বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালি দলকে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ-ভারত সীমান্ত নোম্যান্সল্যান্ডে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। লং লাইফ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মৈত্রী সাইকেল নিয়ে ৪০৯৬ কিলোমিটার অতিক্রম করে ভারতের মিজোরামে শেষ হবে তাদের র‌্যালি। ১০ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত তাদের এই মৈত্রী সাইকেল র‌্যালিটি চলবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের অতিরিক্ত উপ মহাপরিচালক পঙ্কজ কুমার উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের কলিকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরী, লে. কর্নেল কবিরুল ইসলাম, ৪৯ বিজিবি’র সিও লে. কর্নেল সেলিম রেজা। ভারতের মধ্যে ডিআইজি একে টেটে ও ১৭৯ বিএসএফ সিও অরুণ কুমার উপস্থিত ছিলেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য