,

‘বঙ্গবন্ধুর জীবনের মূল চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতা’

news-image

অনলাইন ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ হঠাৎ করেই আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় নি। তার পিছনে সুদীর্ঘ ইতিহাস ও সংগ্রাম রয়েছে। বঙ্গবন্ধু পাকিস্তান রাষ্ট্রটি হওয়ার পূর্ব থেকেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। তাই, ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি স্বাধিকার অর্জনের পথে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তাঁর জীবনের মূল চেতনাই ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা অথবা স্বাধীনতার আন্দোলন সংগ্রাম করে মৃত্যুবরণ করা। এ দুটির মাঝখানে আর কোন উদ্দেশ্য ছিল না।

কৃষিমন্ত্রী সোমবার ঢাকায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল মুক্তিবাহিনীর সহ-অধিনায়ক, বেসামরিক প্রধান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত প্রয়াত আনোয়ার উল আলম’এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহ গবেষণা ফাউন্ডেশন এবং শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর টাঙ্গাইল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, টাঙ্গাইলের কৃতি সন্তান আনোয়ার উল আলম শহীদ ছিলেন টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের সফল সংগঠক। তিনি শৈশব তরুণ বয়স থেকে শুরু করে আজীবন মানুষের কল্যাণ ও সেবায় নিয়োজিত ছিলেন। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে নিজে ধারণ করেছেন; এবং তা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। দেশকে স্বাধীন করা ও দেশ গড়ার কাজে তাঁর যে অবদান রয়েছে- সেটিকে নতুন প্রজন্মের সামনে আমাদের তুলে ধরতে হবে।

প্রয়াত আনোয়ার উল আলমের বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন লেখক-গবেষক অধ্যাপক ড. মাহবুব সাদিক, লেখক-সাংবাদিক হারুন হাবীব, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি ও

সাবেক সিনিয়র সচিব মো: ইব্রাহীম হোসেন খান, সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম হীরা, ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, শিক্ষাবিদ তাসলিমা বেগম। সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর টাঙ্গাইলের ট্রাস্ট্রি প্রকৌশলী মো: মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন বৃহত্তর ময়মনসিংহ গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাকী আনোয়ার।

সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য