,

থানার অভ্যন্তরে বখাটেদের হামলায় ৩ পুলিশ আহত, আটক ৫

news-image

বরিশাল সংবাদদাতা : বরিশালের উজিরপুর মডেল থানার অভ্যন্তরে বখাটেদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনায় হামলাকারী পাঁচ জনকে পুলিশ আটক করে।

আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই সুদেব, এসআই মাহাবুব ও এএসআই হাসান। অন্যদিকে আটককৃতরা হলেন, স্থানীয় বাসিন্দা সজিব হাওলাদার, মাইনুল ইসলাম রাজীব, হাসান শেখ, সাইফুল ইসলাম ও সজল হাওলাদার।

আহত পুলিশ সদস্যরা জানান, উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক মেয়েদের উত্যক্ত করায় এক মেয়ের অভিভাবকরা অনিকের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অনিককে পুলিশ আটক করে।

দুপুর আড়াইটার দিকে মেয়ের পরিবারের সদস্যরা থানায় আটক ইভটিজার অনিকের উপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের উপর চড়াও হয় তারা। এতে ওই তিন পুলিশ সদস্য আহত হয়। পরে থানার অন্যান্যদের সহায়তায় হামলাকারী পাঁচ জনকে পুলিশ আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ মতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য