,

ঘরোয়া পদ্ধতিতে মেদ ঝরানোর উপায় জানালেন সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : জিমে গিয়ে মেদ ঝরানোর চেয়ে ঘরোয়া পদ্ধতি বেশি পছন্দ সোনাক্ষী সিনহার। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এ বলিউড তারকা। সেখানে ‘স্কিপিং রোপ’ বা দড়ি লাফ দিয়ে বডি স্ট্রেচ করতে দেখা যায় তাকে। এরপর লাফাতে শুরু করেন।

ওয়ার্ক আউট সেকশনের সময় কালো টাইটসের সঙ্গে কালো টপস, পায়ে জিম শু পরে দেখা যায় অভিনেত্রীকে। ক্যাপশনে লেখেন, ‘জিম নেই, সমস্যা নেই! লাফানো ছেড়ো না।’

প্রতিদিন একটু সময় নিয়ে নিয়ম করে দড়ি লাফ বা স্কিপিং নিয়ে ঘাম ঝরালেই শরীরে বাড়তি মেদের ভার লাঘব হবে অনেকটাই। দড়ি দু-হাতে নিয়ে এমনভাবে লাফান, যাতে দড়িটি দু-পায়ের তলা দিয়ে গিয়ে মাথার ওপর দিয়ে ঘুরে আসে।

একটানা ৩৫ মিনিট হাঁটা বা বিশ্রাম নিয়ে জগিং বা দৌড়নোয় যতটা মেদ ঝরে তার চেয়েও বেশি মেদ ঝড়ে মিনিট পনেরোর লাফানোয়।

এ পদ্ধতি শরীরের মেদ ঝড়াতে সাহায্য করে। সারা শরীরের ব্যায়াম হয় লাফ দড়িতে। দেহের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। শারীরিক গঠন আরও সুন্দর করে তুলতে সহায়ক।

স্কিপিং করলে দুশ্চিন্তা কমে, সেই সঙ্গে অবসাদও দূর হয় মন থেকে। আর পরিশ্রম করলে রাতে ঘুম ভালো হয়। স্ট্রোক বা অন্যান্য হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। হাড়ের ঘনত্ব বাড়িয়ে তুলতে সহায়ক এ পদ্ধতি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য