,

নড়াইলে স্ত্রীহত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

news-image

নড়াইল সংবাদদাতা : নড়াইল সদর উপজেলায় গৃহবধূ নার্গিস বেগমকে হত্যার দায়ে তার স্বামী এনায়েত মোল্যার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এসময় তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত এনায়েত লোহাগড়ার কাশিপুর গ্রামের ইন্তাজ মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে মো. এনায়েত মোল্লা তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জব্বার মোল্লার বাড়িতে থাকতেন। স্বামী এনায়েত যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায় মারধর করত।

এরই জের ধরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে মরদেহ আমগাছে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য