বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি করতে এসে পুলিশের ইমার্জেন্সি নম্বরে ফোন, অতঃপর…

news-image

নিউজ ডেস্ক ; চুরি করতে এসে চোরের ফ্রিজ খুলে খাবার খাওয়া বা ঘুমিয়ে পড়ার মতো ঘটনা এর আগেও শোনা গিয়েছে। দ্য বিশ ‘স ক্যান্ডেলস্টিকস নাটকে যেমন ভাবে চুরি করতে এসে দুষ্কৃতীর জীবন বদলে যায়, তেমন ঘটনাও নজরে আসে। কিন্তু চুরি করতে এসে নিজেই পুলিশকে ফোন করে নিজেদের গ্রেফতার করানো হয়তো নজিরবিহীন। যদিও সম্প্রতি ইংল্যান্ডের মিডলপোর্ট এলাকায় ঘটল এমনই ঘটনা। ইংল্যান্ডের ইমার্জেন্সি নম্বরে ফোন করে গ্রেফতার হল দুই চোর।

খবর মোতাবেকে, মিডলপোর্ট এলাকার স্টক-অন-রেন্ট নামের একটি জায়গায় বুধবার সন্ধেয় চুরি করতে এসেছিল দুই চোর। বাড়িতে ঢুকে আরেক চোরকে ফোন করার বদলে তাদের মধ্যে একজন ভুল করে ডায়াল করে ফেলে ৯৯৯। নম্বরটি ইংল্যান্ডের ইমার্জেন্সি পরিসেবার নম্বর। ফোন করা মাত্রই ওই চোর বিশদে সব কথা বলতে শুরু করে আর তাদের সমস্ত কথা শুনে ফোনের ওপারে পুলিশ বুঝতে পারে চুরির কথা। তারপর তড়িঘড়ি এসে তাদের গ্রেফতার করে পুলিশ।

স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ জানিয়েছে, ওই চোর দু’জনের মধ্যে একজনের বয়স ৪২, অন্যজনের ৪৯। দু’জনেই একটি বাড়িতে ঢোকে চুরি করতে। কিন্তু তাদের সঙ্গে আরও একজনের যোগ দেওয়ার কথা ছিল। তাকে ফোন করতে গিয়েই ভুল করে এমার্জেন্সি নম্বর ডায়াল করে ফেলে একজন। আর তাতেই সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায়।

স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ কর্মকর্তা জন ওয়েন, এই দুই চোরকে বিশ্বের সব চেয়ে হতভাগা চোর বলে আখ্যা দিয়েছেন। এ বিষয়ে সকলকে জানাতে একটি ট্যুইটও করেন তিনি। সেখানে সংক্ষেপে তিনি পুরো ঘটনাটি বিশ্লেষণ করেন।

দ্য গার্ডিয়ান-এর রিপোর্ট বলছে, ওই দুই চোরকে গ্রেফতার করার পর একদিন জেলে রাখা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

কিন্তু এই ঘটনা এই প্রথম নয়। বেশ কিছু রিপোর্ট বলছে যে, এমন আগেও দেখা গিয়েছে।

২০১৯ সালে আমেরিকায় এমনই একটি ঘটনা ঘটেছিল। দুই ডাকাত একটি দোকানে চুরি করতে এসে ভুল করে ৯১১ নম্বরে ডায়াল করে ফেলেছিল। ৯১১ আমেরিকার এমার্জেন্সি নম্বর। ফোনটি পাওয়ার পরই তাদের গ্রেফতার করে পুলিশ।

২০১৬ সালে আবার ফ্রান্সের ম্যাকডোনাল্ডস-এ আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে। হঠাৎই ম্যাকডোনাল্ডস-এর একটি দোকানে ঢুকে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতিকারী। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ফলে ঢুকেই গুলি চালায় এবং ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তারা জানত না যে ওই সময়ে দোকানে বসে পুলিশকর্মীদের একটি দল খাবার খাচ্ছিল। তাই সে দিন তাদের আর টাকা নিয়ে পালানো সম্ভব হয়নি। গেট থেকে বের হওয়ার আগেই তাদের ধরে ফেলে পুলিশকর্মীরা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা