,

বাংলাদেশের সঙ্গে দামদরে মিলে গেলে ১ লাখ টন চাল রপ্তানিতে রাজি মিয়ানমার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে দামদরে মিলে গেলে ১ লাখ টন চাল রপ্তানিতে রাজি আছে মিয়ানমার। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে মিয়ানমার সরকারের আলোচনা চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক মিয়ানমার টাইমস।

সোমবারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পর্যায়ের এই চুক্তিতে দরদাম কী হবে, তা এখনো ঠিক হয়নি।

মিয়ানমারের খাদ্যশস্য সংগঠনের সেক্রেটারি ইউ অং মিন্ট পত্রিকাটিকে বলেছেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা দাম নিয়ে আলোচনা করবো। দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানো গেলে সমুদ্রপথে এই চাল পাঠানো হবে।’

খবরে আরও বলা হয়, চাল উৎপাদনে বিশ্বের ৭তম দেশ মিয়ানমার। মিয়ানমার থেকে সর্বশেষ তিন বছর আগে চাল আমদানি করে বাংলাদেশ।

মিয়ানমারের খাদ্যশস্য অ্যাসোসিয়েশন মনে করছে, যেহেতু সরকার-টু-সরকার আলোচনা হচ্ছে তাই শেষ পর্যন্ত এবার চুক্তি হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে টেন্ডারের প্রয়োজন হবে না। মিয়ানমার বলছে, ব্যাটে-বলে মিলে গেলে ফেব্রুয়ারি নাগাদ তারা বাংলাদেশে চাল পাঠাতে চায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য