,

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দুই সরকারি কর্মচারী নিহত

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে পীরগঞ্জ জগধা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা জজ আদালতের কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও রুহুল আমিন।

পীরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জে প্রবেশের সময় লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

এ ব্যাপারে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোক্তারুল ইসলাম বাংলাদেশ জার্নালকে বলেন, ‘পীরগঞ্জ রেলস্টেশনের কিছু দূর আগে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন মারা গেছেন।’

‘দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। এই দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন আটকা পড়েছে’ বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য