সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট বেলার ছবি ফেসবুকে পোস্ট, ১৮ বছর পর বাবা-মায়ের বুকে মেয়ে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ছোট্ট তানিয়ার বয়স তখন মাত্র আট। আদরের মেয়েকে শহর দেখাতে সঙ্গে করে ঢাকা নিয়ে আসেন পিতা সুন্দর আলী। এক সময় মেয়েকে এক আত্মীয়ের বাসায় রেখে কাজে চলে যান। কিন্তু ফিরে এসে আদরের মেয়েকে আর খুঁজে পাননি। পাগলপ্রায় হয়ে বিভিন্ন জায়গায় মেয়েকে খুঁজতে থাকেন। মেয়েও বাবাকে খুঁজেন। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে ১৮ বছর পর বাবা-মেয়ের দেখা হলো। তানিয়ার বাবা সুন্দর আলী জানান, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। তৎকালীন সময়ে তিনি ঢাকার একটি বাস কাউন্টারে কাজ করতেন। ২০০৪ সালে শহর দেখাতে মেয়েকে ঢাকায় নিয়ে আসেন। প্রথমে তাকে বোনের বাড়ি পরে ফুফুর বাসায় আগারগাঁও রেখে তিনি কাজে বেরিয়ে পড়েন। বাবা বেরিয়ে যাওয়ার পর তানিয়া ফুফুর মেয়ের সঙ্গে স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। মেয়ের সন্ধানে শহরে মাইকিং, পত্রিকায় হারিয়ে যাওয়া বিজ্ঞাপন এমনকি থানায় জিডি পর্যন্ত তিনি করেন। তবুও মেয়ের কোনো সন্ধান পাননি।
তানিয়া জানায়, স্কুলের প্রহরী তাকে ভিতরে ঢুকতে দেয়নি। অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকেন। রাস্তা-ঘাট না চেনায় একটি বাসে করে একসময় সংসদ ভবন এলাকায় চলে আসেন। সেখানে একটি চায়ের দোকানে টেলিভিশন দেখতে দেখতে রাত হয়ে যায়। বাসায় ফেরার জন্য অনেক কান্নাকাটি করেন। কিন্তু ঠিকানা বলতে না পারায় কেউ তাকে সাহায্য করতে পারছে না। এ সময় এক হিন্দু ভদ্রলোক এগিয়ে আসেন। পরে তাকে বাসায় নিয়ে যান। পরদিন তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে ওই লোক অনেক জায়গায় খোঁজাখোঁজি করেন।
তানিয়া আরো জানায় খোঁজাখোঁজির এক পর্যায়ে আরজুা খাতুন ও তার ছেলে রিপনের সঙ্গে দেখা হয়। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রায়তলা গ্রামে। তারা আমাকে তাদের বাসায় নিয়ে যান এবং আশ্রয় দেন। এরপর থেকে তারা আমাকে আদর-যত্নে দিয়ে বড় করে তোলেন। আমি রিপনকে বাবা বলে ডাকি। তারা আমাকে বিয়েও দেন। তানিয়ার স্বামীর নাম আনোয়ার হোসেন। স্বামীর সঙ্গে আখাউড়া পৌরশহরের শান্তিনগর এলাকায় থাকেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিছুদিন আগে তানিয়ার স্বামী আনোয়ার হোসেন তার ফেসবুক আইডিতে তানিয়ার ছোট বেলার একটি ছবি পোষ্ট করেন। পরে সেই পোস্টটি বিভিন্ন গ্রুপে শেয়ার করেন আনোয়ার হোসেনের বন্ধু মেহেদী হাসান।
সেই সূত্র ধরে পোস্টটি তানিয়ার এক আত্মীয়র চোখে পড়ে এবং তানিয়ার বাবা সুন্দর আলীকে জানায়। অবশেষে শনিবার (৯ জানুয়ারি) ১৮ বছর পর দেখা হলো বাবা-মেয়ের। পরিবারের সবাই এখন খুশিতে আত্মহারা। তানিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, বিয়ের পর স্ত্রীর পরিবারের সন্ধান পেতে অনেক চেষ্টা করেন তিনি। আল্লাহর অশেষ রহমতে সেই ইচ্ছা পূরণ হয়েছে। স্ত্রীসহ এখন আমারা সবাই খুশি।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস