,

এখনো অন্ধকার পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ বিপর্যয়ে শনিবার পুরো রাত অন্ধকারে ডুবে যায় পাকিস্তান। শনিবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করেই ব্ল্যাকআউট হয়ে যায় গোটা দেশ। এরপর রাতভর অনিশ্চয়তা। এমন অস্বস্তিকর পরিবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, করাচি, লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুরসহ দেশের ১১৪ শহরে বিদ্যুৎ।

রোববার সকালে কিছু কিছু এলাকায় দীর্ঘ সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অন্য এলাকাগুলোও আঁধার থেকে আলোয় ফেরায় চেষ্টা করছে। তবে পুরো দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

বিবিসি বলছে, শনিবার মধ্যরাতে পাকিস্তানে বিদ্যুৎ নিয়ে যে কাণ্ড ঘটেছে, সেই একই রকম কাণ্ড দেশটিতে প্রায়ই ঘটে থাকে। কোনো এলাকায় মাঝে মাঝেই বিদ্যুৎ থাকে না। হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠাগুলোতেও অনেক সময় কাজ করতে ডিজেল চালিত জেনোরেটর দিয়ে।

বিদ্যুৎহীন হয়ে পড়েছে বালুচিস্তানের ২৯ জেলা। এই বিপর্যয়ের জেরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও থমকে গেছে। এমনকি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও কোনো বিদ্যুৎ নেই।

৫০০ কেভিএ ট্রান্সমিশন লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে পাকিস্তান জুড়ে ব্ল্যাকআউট চলছে।

সকালে পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান এক টুইট বার্তায় বলেন, বিদ্যুৎ প্রবাহ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে পাকিস্তানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি জানান, পেশোয়ারসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। অন্য এলাকাগুলোতেও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর আগে ২০১৩ সালে বেলুচিস্তানে পাওয়ার প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পুরোপুরি ভেঙে পড়ে দেশটির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা। তখনও অন্ধকার হয়ে পড়ে পুরো পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য