,

নাসিরনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা ধরমন্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ জিতু মিয়া,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী,গোকর্ণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ,উপজেলা যুবলীগ নেতা অঞ্জন কুমার দেব,রায়হান আলী ভুইয়া,সেচ্ছাসেবক নেতা প্রভাষক নির্মল চৌধুরী ও ছাত্রলীগ নেতা নাসিরউদ্দিন রানা প্রমূখ।এসময় অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য