,

বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ নিলেন দেশ-বিদেশের ২০০ দৌড়বিদ

news-image

অনলাইন ডেস্ক : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। এই ম্যারাথনে দেশ বিদেশের ২০০ দৌড়বিদ অংশ নেন।

রোববার (১০ জানুয়ারি) ভোর ৬টায় বনানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে রাজধানীর হাতিরঝিলে গিয়ে শেষ হয় এই ম্যারাথন।

এই ম্যারাথনের আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

ভোরে আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। উদ্বোধন অনুষ্ঠানে এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।

বাংলাদেশসহ এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন, মরক্কো, মালদ্বীপ, নেপাল, ভারত, লেসেথো ও স্পেন থেকে এসে দৌড়বিদরা অংশ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন ক্যাটাগরিতে লড়েছেন দেশি-বিদেশি দৌড়বিদরা। ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার দীর্ঘ ফুল ম্যারাথনে দেশি-বিদেশি ১০০ জন দৌড়বিদ লড়েছেন। এরপর ২১ দশমিক ৯৭ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন আরও ১০০ জন দৌড়বিদ। বিদেশি দৌড়বিদদের মধ্যে ১৭ জন লড়েছেন ‘এলিট’ শ্রেণিতে, আর ১২ জন লড়েছেন ‘সাব এলিট’ শ্রেণিতে।

ম্যারাথন আর্মি স্টেডিয়াম থেকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ চত্বর, গুলশান-১ চত্বর হয়ে হাতিরঝিলে এসে শেষ হয়। হাফ ম্যারাথনে প্রথম হয়েছে কেনিয়ার এডিউন, দ্বিতীয় হয়েছে বাহারাইনের তাউহিদ, তৃতীয় হয়েছে স্পেনের আলফাজ আজিজ। এদিকে ফুল ম্যারাথনে প্রথম হয়েছেন মরক্কোর হিসাম।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য