,

ছুটি নিয়ে বেড়াতে গিয়ে পুলিশ কনস্টেবল নিহত

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছুটি নিয়ে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুমিত কুমার কর হৃদয় (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিনজন।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের উপজেলার ফকিরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার পাচগাঁও দেওয়ানপাড়া গ্রামের শেখর রঞ্জন করের ছেলে এবং নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন। হৃদয় গত তিন বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

আড়াইহাজার থানার এসআই পলাশ ক্রান্তি রায় জানান, হৃদয় নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে তিনি বন্ধুদের সঙ্গে মাধবদীতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে দুটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু নিজ বাড়ি দেওয়ানপাড়া যাচ্ছিলেন।

পথে উপজেলার ফকিরবাড়িতে এসে পৌঁছলে পেছনের মোটরসাইকেলটি সামনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় হৃদয় পড়ে রাস্তাতে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। হৃদয়কে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও তিনজন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য