,

শুটিংয়ে ফিরলেন ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : প্রায় ১০ মাস পর ফিরেছেন কলকাতায়। বিমান থেকে নেমেই উচ্ছ্বসিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মাস্কে ঢাকা মুখ নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। হাসিমুখটি দেখা না গেলেও চোখের শান্তি ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতে পরিষ্কার। ক্যাপশনে লিখেছিলেন, “কলকাতা, ফিরে এসেছি আমি”।

শুধু তাই নয়, কলকাতায় ফিরেই শুটিং শুরু করে দিলেন এই নায়িকা। পরিচালক সানি রায়ের ‘সল্ট’ ছবির সৌজন্যেই প্রায় ১০ মাস পর ফ্লোরে ফিরলেন ঋতুপর্ণা। ছবিতে মায়া নামে এক লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। আর তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল।

এতদিন পর ফ্লোরে ফিরে কেমন লাগছে? প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, প্রথমদিকে একটু নার্ভাস লাগছিল তার। কিন্তু জাতে তো অভিনেত্রী! মেকআপ ভ্যানে ঢোকা মাত্রই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান।

কলকাতা ছাড়াও দার্জিলিংয়ে ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। ঋতুপর্ণা এবং চন্দন ছাড়াও রয়েছেন শুভম এবং ঈশান মজুমদার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য