রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাপিটল ভবনের পাশে অস্ত্র–বোমাভর্তি ট্রাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনে ক্যাপিটল ভবন থেকে দুই ব্লক দূরে ৬ জানুয়ারি একটি ট্রাক পার্ক করা ছিল। আলাবামা রাজ্যের এক ব্যক্তির পার্ক করা ওই ট্রাকে ১১টি হাতে তৈরি ১১টি বোমা, একটি অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। কর্তৃপক্ষের নজরে আসার আগে বোমা ও অস্ত্রভর্তি ট্রাকটি কয়েক ঘণ্টা সেখানে দাঁড়ানো ছিল। ফেডারেল কৌঁসুলিদের ভাষ্যে উঠে এসেছে ট্রাকের বিষয়টি।

কৌঁসুলিরা বলেন, ৬ জানুয়ারি সহিংসতা শুরুর আগে আরেক ব্যক্তি ক্যাপিটল ভবনের দিকে অ্যাসল্ট রাইফেল তাক করে ধরেন। এ সময় তার কাছে আরও গোলাবারুদ ছিল। সেই লোকটি তার পরিচিতদের বলছিল, সে হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে গুলি করতে চায়।

৬ জানুয়ারির ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে তদন্তে বেরিয়ে আসছে ভয়াবহ কিছু ঘটনা। ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজরা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে কীভাবে পরিকল্পিতভাবে ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল তার কিছু কিছু প্রকাশ করেছে কৌঁসুলিরা।

আলাবামার ফকভিলের বাসিন্দা লনি লিরয় কফম্যানের পিকআপ ট্রাকে ভরে বোমা ও অস্ত্র আনার নথিপত্র এখন ফেডারেল তদন্তকারীদের হাতে। তার বিরুদ্ধ ফেডারেল অপরাধ আইনে অভিযোগ আনা হচ্ছে। ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল ভবনে ঢুকে যাওয়ার পর নিরাপত্তায় কর্মীরা তাদের বাধা দিতে গিয়ে পিকআপ ট্রাকটির সন্ধান পান।

বিচার বিভাগ শুক্রবার সহিংসতার ঘটনায় পশ্চিম ভার্জিনিয়ার একজন আইনপ্রণেতা ও স্পিকার ন্যান্সি পেলোসির কক্ষে ঢুকে তাঁর চেয়ারে বসা ব্যক্তিসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ঘোষণা দিয়েছে।

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের ভয়াবহ তাণ্ডবের ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে ওয়াশিংটনসহ পুরো যুক্তরাষ্ট্রের মানুষ। অভিযোগে প্রতিবাদ সমাবেশে উগ্রপন্থীদের অংশগ্রহণ বাড়তে থাকার বিষয়টিও উঠে এসেছে। কফম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনিবন্ধিত অস্ত্র ও লাইসেন্সবিহীন পিস্তল বহনের অভিযোগ আনা হয়েছে। তবে ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের আশপাশে কেমন ভয়াবহ ঝুঁকি অপেক্ষা করছিল, সে সব বিষয় নিয়ে পুলিশ এখনো বিস্তারিত জানায়নি।

ওই দিন শত শত ট্রাম্প সমর্থক বিক্ষোভকারী ক্যাপিটল ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার পর পুলিশকে হাউস ও সিনেট ভবন খালি করতে বেশ বেগ পেতে হয়। অবরুদ্ধ ক্যাপিটল ভবন থেকে তাঁর সহযোগী ও মিত্ররা অনুরোধ জানানোর পর কেবল ট্রাম্প হামলাকারীদের উদ্দেশ্যে ভিডিও ছেড়ে বলেন, ‘তোমরা বাড়ি যাও’। তবে সেই ভিডিওতেও তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ আনতে ভোলেননি।

কফম্যান (৭০) পুলিশকে বলেন, তাঁর কাছে গলিত স্টেরোফিয়াম ও পেট্রল ভর্তি বেশ কয়েকটি বয়াম ছিল। পুলিশ বলছে, এগুলো বিস্ফোরক ও দাহ্য পদার্থ। কোনোভাবে যদি এসবে বিস্ফোরণ ঘটানো হতো তাহলে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা ঘটতো। পুলিশ ঘটনাস্থলে টুকরো কাপড় এবং লাইটারও পেয়েছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী