,

ক্র্যাবের নতুন সভাপতি মিজান মালিক সম্পাদক আলাউদ্দিন আরিফ

news-image

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব )-এর নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার আলাউদ্দিন আরিফ।

শনিবার (৯ জানুয়ারি) রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার পারভেজ খান ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন।

সভাপতি পদে মিজান মালিক ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পান ১০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন আলাউদ্দিন আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান বিকু পান ১০৯ ভোট।

সহ-সভাপতি পদে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন নিত্য গোপাল তুতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মু. জাহাঙ্গীর আলম পান ১২০ ভোট। যুগ্ম সম্পাদক পদে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান-উজ-জামান।

নির্বাচনে ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০ জন ভোট দেন। এর মাঝে ৭ জনের ভোট বাতিল হয়। নির্বাচনে সর্বোচ্চ ১৭৭ ভোট পেয়েছেন রুদ্র মিজান। তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য