,

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি

news-image

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৬২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সিরিউয়িজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি দাবি করেছে, জাকার্তার উত্তর পশ্চিমের সমুদ্রে বিমানের টুকরো পাওয়া গেছে। কর্মকর্তাদের বিশ্বাস সেগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিরিউয়িজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি জাকার্তা থেকে পশ্চিম কালিমানতান প্রদেশের পন্তিয়ানাক-এ যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। ফ্লাইট তদারকি ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪.কম জানিয়েছে, এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি তিন হাজার মিটার উচ্চতা হারায়। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় দুইটা ৪০ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়।

ভারী বৃষ্টির মধে উড্ডয়নের চার মিনিটের মাথায় ২৬ বছরের পুরনো বিমানটি হারিয়ে যায়। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, হাজার দ্বীপ নামে পরিচিত একটি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপরই ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।

বিমানটি গত কয়েক বছরে দুটি বড় বিধ্বস্তের ঘটনায় জড়িত থাকা ৭৩৭ ম্যাক্স মডেলের নয়। এর মধ্যে একটি ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ফ্লাইট সাগরে বিধ্বস্ত হয়ে ১৮৯ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য