,

অর্ধশতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর শ্রীবিজয়া এয়ারের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। ফ্লাইটে ছয়জন ক্রু ও সাত শিশুসহ অন্তত ৫৬ জন রয়েছেন।

বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি জাকার্তা থেকে পশ্চিমাঞ্চলীয় কালিমানতান প্রদেশের পোন্তিয়ানাক শহরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুসমই পরই বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর আল জাজিরা ও বিবিসির।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র অদিতা ইরাবতী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টা ৪০ মিনিটে জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর এসজে১৮২ ফ্লাইটটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করে। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায়। বিমানটি সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীবিজয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারী সংস্থা একটি সার্চ কমিটি গঠন করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য