,

ভারতে হাসপাতালে আগুন, ধোঁয়ায় ১০ নবজাতকের মৃত্যু

news-image

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটির স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ১৭ শিশু ভর্তি ছিল। দমকলকর্মীরা ৭ শিশুকে উদ্ধার করতে পারলেও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাকি ১০ শিশু মারা যায়।মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন মাসের মধ্যে, জানিয়েছেন হাসপাতালটির এক চিকিৎসক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এক নার্স প্রথম হাসপাতালের নবজাতক ইউনিটে ধোঁয়া দেখতে পান, পরে তিনিই অন্যদের খবর দেন।“রাত ২টায় ভান্ডারা ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালের এসএনসিইউতে অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু হয়েছে। ওই ইউনিট থেকে ৭ শিশুকে উদ্ধার করা হয়েছে,” বলেছেন সিভিল সার্জন প্রমোদ খানদাতে।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

১০ নবজাতকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলেও অভিহিত করেছেন তিনি।অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য