বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দেরকে শাড়ি-লুঙ্গি ও শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি-লূঙ্গী ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ শুক্রবার সকালে গোর্কণ ইউনিয়নে পৃথকস্থানে এসব বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। উপজেলার লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃতিসন্তান আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রির মধ্যে কম্বল বিতরন করেন তরঙ্গ অফ কেলিফোনিয়ার বাংলাাদেশের প্রধান সমন্বয়কারী মোঃ আরিফ ইকবাল।

বাংলার বিজয় বহর লস এঞ্জেলসের উদ্যোগে লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এসময় শহিদ মাষ্টার,সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী,গোকর্ণ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,সিও মোঃ মাসুদ রানা, জিয়া চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলার গোর্কণ ইউনিয়নের চৈয়ারকুড়ি ইফরান চৌধুরী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে তাঁর মা-বাবা-বোনের স্মরণে প্রায় শতাধিক অসহায় ও দুঃস্থ মহিলা ও পুরুষের মধ্যে শাড়ি-লূঙ্গী বিতরন করেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন।

সুচীউড়া গ্রামে নিজ বাড়িতে বকুল চৌধুরীর সভাপতিত্বে বিতরণের সময় তরঙ্গ অফ কেলিফোনিয়ার বাংলাাদেশের প্রধান সমন্বয়কারী মোঃ আরিফ ইকবাল,মাওলানা আবু মোতাহিদ,কুতুবউদ্দিন গেদু,উপজেলা যুবলীগ নেতা ভানু দেব,মহিদুজ্জামান টিটু,ফয়েজ আহমেদ, ,আবদুর রাজ্জাকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা