,

কাতারের জন্য আমিরাতের সব সীমান্ত খুলে দেয়া হচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের জল, স্থল ও আকাশ পথ শনিবার থেকে কাতারের জন্য খুলে দেয়া হচ্ছে।

আমিরাত সরকার শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ ও ইয়েনি সাফাকের।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আবদুল্লাহ বেলহৌল বলেন, কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা করে অন্যান্য সমস্যারও সমাধান করা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিয়োগ এনে কাতারের সঙ্গে আকাশ পথসহ সব সীমান্ত বন্ধ করে দেয় আমিরাত এবং আরও তিনটি মধ্যপ্রাচ্যের দেশ। অন্য তিনটি দেশ হলো, সৌদি আরব, বাহরাইন ও মিসর।

এর আগে কুয়েতের মধ্যস্থতায় কাতারের জন্য সৌদ আরবের সীমান্ত খুলে দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য