,

জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যাবেন না ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২০শে জানুয়ারি অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় বিদায়ী প্রেসিডেন্ট লেখেন, যারা জানতে চেয়েছে তাদের বলছি,আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাচ্ছি না।

এমন এক সময় একথা ঘোষণা করলেন ট্রাম্প, যখন ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে গত বুধবার ট্রাম্প-সমর্থকদের হামলায় উস্কানি দেবার জন্য ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছেন, সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণ করার জন্য।

অবশ্য ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন পর্যন্ত এরকম কিছু করার ইঙ্গিত দেননি।

রাজধানী ওয়াশিংটনের এই ক্যাপিটল ভবনের সিঁড়িতেই নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি হয়ে থাকে।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধীরা বলছেন, তারা তাকে অভিশংসনের প্রক্রিয়াও শুরু করতে পারেন, যদিও তা সম্পন্ন হবার সম্ভাবনা কম – কারণ ট্রাম্পের মেয়াদের আর মাত্র কয়েকদিন বাকি আছে।

বুধবারের হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন নিহত হয়েছে।

ট্রাম্প হবেন, উত্তরসূরীর শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়া চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে।

সেবার বিদায়ী প্রেসিডেন্ট এ্যান্ড্রু জনসন – পরবর্তী প্রেসিডেন্ট ইউলিসিস গ্র্যান্টের সাথে একই ঘোড়ার গাড়িতে চড়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছিলেন। সূত্র: বিবিসি বাংলা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য