,

যুক্তরাষ্ট্র-ব্রিটেনের ভ্যাকসিন আমদানিতে নিষেধাজ্ঞা ইরানের

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকে করোনার ভ্যাকসিন আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সরকারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, দেশে মার্কিন এবং ব্রিটিশ ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ। আমি কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। আর এখন জনসম্মুখে বলছি।

তিনি বলেন, তাদের প্রতি আমার কোনো আস্থা নেই। কখনো কখনো তারা অন্য জাতির ওপর ভ্যাকসিন পরীক্ষা করতে চায়… যদি আমেরিকানরা একটি ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হতো, তাহলে তারা নিজেদের দেশে করোনা নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হতো না।

মধ্যপ্রাচ্যে করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান। ইরান তাদের নিজেদের উদ্ভাবিত করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। এর আগে, দেশটির শীর্ষ পর্যায় থেকে ঘোষণ দেওয়া হয়েছিল মহামারি মোকাবিলায় নিজেদের করোনা টিকাই ব্যবহার করবে দেশটি।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ভ্যাকসিন ইরানে মহামারি নিয়ন্ত্রণে সাহায্য করবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য