,

সবজি ক্ষেতে ৮ ফুট লম্বা অজগর!

news-image

অনলাইন ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় সবজি ক্ষেত থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল খানের সবজি ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা। ৮ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৭ কেজি।

পরে রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের ফিল্ড অফিসার এইচ এম আলম হাওলাদার বলেন, সবজি ক্ষেতে অজগর দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের সমন্বয়ে আমরা অজগরটিকে উদ্ধার করি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, অজগরটি উদ্ধার করে ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করে। আমরা রাত সাড়ে ৭টার দিকে অজগরটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেছি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের