শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ১৫ ডিআইজির বদলি

news-image

নিজস্ব প্রতিবেদন : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

১৫ জনের মধ্যে পুলিশ টেলিকমের ডিআইজি মোর্শেদুল আনোয়ারকে ডিআইজি টুরিস্ট পুলিশ ইউনিট, পুলিশ সদর দফতরের ডিআইজি (টিআর) বশির আহম্মদকে ডিআইজি পুলিশ টেলিকম, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হাবিবুর রহমানকে সিআইডির ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এসএম আক্তারুজ্জামানকে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আমেনা বেগমকে এসবির ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হায়দার আলী খানকে পুলিশ সদর দফতরের ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুল ইসলামকে এসবির ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আজাদ মিয়াকে এপিবিএনে ডিআইজি, পদোন্নতিপ্রাপ্ত মো. মাহবুবুর রহমান ভুইয়াকে পুলিশ সদর দফতরের ডিআইজি, পদোন্নতিপ্রাপ্ত আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি, পদোন্নতিপ্রাপ্ত মো. রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে ডিআইজি, পদোন্নতিপ্রাপ্ত বাসুদেব বনিককে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিআইডির ডিআইজি (চলতি দায়িত্বে) মো. শাহ আলমকে রেলওয়ের পুলিশের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মো. মুনিবুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্বে) ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে এসবির ডিআইজি (চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা