,

সবুজ প্রকৃতির মাঝে হলুদের সমারোহে সরিষার বাম্পার ফলনের আশা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সবুজ প্রকৃতির মাঝে বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে রাশি রাশি হলুদের সমারোহ। দূর থেকে দেখলে মনে হয় দলুদের চাদরে ঢেকে আছে দিগন্তজুড়া মাঠ। প্রকৃতির সৌন্দর্য্যরে সাথে সরিষা ফুলের জমিগুলো দুপুরের রোদেলা রোদে সমারোহে হেসে ওঠে চারদিক। এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক পরিমাণে সরিষার আবাদ হয়েছে। তবুও ধান চাষের পাশাপাশি অক্টোবর থেকে ডিসেম্বর মাস কালভেদে জমির উর্বরতার উপর নির্ভর করে বিভিন্ন অঞ্চলের সরিষার চাষ হয়ে থাকে। জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১১ হাজার ৮২৫ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে।

আবাদও হয়েছে ১১ হাজার ৮২৭ হেক্টর জমিতে। জেলায় ১৫ হাজার ৯৬৩ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ। কৃষক সিদ্দিক মিয়া বলেন, সরিষা চাষ করতে প্রতি কানি জমিতে ৩ হাজার টাকা খরচ হয়েছে। লাভ হবে প্রতি কানিতে ৫ হাজার টাকা। সরিষা চাষে যে সার আমরা ব্যবহার করি, পরবর্তীকালে ইরি ধান রোপনের সময় সার বেশি দেওয়া লাগে না। এতে আমাদের খরচ কিছুটা কমে যায়। এবার মেঘ-বৃষ্টি না হলে আমরা লাভবান হবো। অপর কৃষক শামসু মিয়া বলেন, আমি এবার ৭ কানি জমিতে সরিষা চাষ করেছি। খরচ হয়েছে ২২ হাজার টাকা। তবে কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাইনি। নিজের টাকা দিয়ে সার কিনেছি। পোকার আক্রমণ হলে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, এক সময় সরিষা আবাদ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ছিল। সয়াবিনের ওপর নির্ভর হওয়ার কারণে সরিষার আবাদ এখন অনেকটা বিলুপ্তির পথে। আমরা তেল জাতীয় ফসল আমদানি করার জন্য সরিষা চাষকে গুরুত্ব দিচ্ছি। দুই ফসলি জমিকে তিন ফসলি করারও চেষ্টা করছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য